Wednesday, January 14, 2026
spot_img
Home নেত্রকোণা কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ

কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ

33
media image

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় মুক্ত জলাশয়য়ে অবৈধভাবে বাঁশ, মশারি জাল ও কারেন্ট জালসহ অন্যান্য সামগ্রী দিয়ে নির্মিত অস্থায়ী বাঁধ অপসারণে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও এলাকার ৬নং ওয়ার্ডে পাটেশ্বরী নদীর একাধিক স্থানে এ অভিযান পরিচালিত করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া থানা পুলিশ, স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ।

সবার উপস্থিতিতে জব্দকৃত মশারী জাল ৭০০ মিটার, (আনুমানিক মূল্য ১ লাখ টাকা), চায়না দুয়ারী জাল ১২০০ মিটার (আনুমানিক মূল্য ১লাখ ২০ হাজার টাকা) পেট্রোল ঢেলে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দোয়ার পাশাপাশি সতর্ক করা হয়।

এমন অভিযানকে স্থানীয় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত থাকা জরুরি। তবে প্রায় কেউই প্রকাশ্যে কিছু বলতে সাহস পান নি বাঁধ তৈরিকারীদের বিরুদ্ধে।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন এর সত্যতা নিশ্চিত করে বলেন আমরা অস্থায়ী বাঁধ উচ্ছেদ ও মাছ ধরার জাল পুড়িয়েছি। যা মাছের স্বাভাবিক প্রজনন ও উৎপাদন ব্যাহত করে। তাই এমন অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here