কেন্দুয়ায় স্কুল পরিদর্শনে এমপির সামনে শিক্ষক অনুপস্থিতি ধরা পড়ল

5

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষক অনুপস্থিতির চিত্র দেখতে পান নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে তিনি হঠাৎ বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ে কর্মরত ৬ জন শিক্ষকের মধ্যে হাজিরা খাতায় ৫ জনের স্বাক্ষর থাকলেও উপস্থিত ছিলেন ৪ জন। একজন শিক্ষক নিয়মিত ছুটিতে থাকলেও হেলেনা আক্তার নামে আরেক শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেও বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে পরিদর্শনে ধরা পড়ে।

এ ঘটনায় সংসদ সদস্য বিদ্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মন্তব্যে বিষয়টি উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে কাজ করছে এবং সংসদেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে, যাতে শিক্ষকরা মনোযোগ দিয়ে পাঠদান করতে পারেন। কিন্তু এমন অনিয়ম হতাশাজনক।

তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে পারলে শিক্ষকদেরও সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকা উচিত।

এ সময় তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here