দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক ব্যবসায়ী আটক

5

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৮০ বোতল ভারতীয় মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।

আটক শফিকুল ইসলাম পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমদ সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার দুপুরে দুর্গাপুর সদর ইউনিয়নের পূর্ব মাকরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর মধ্যে ‘ম্যাকডুয়েলস লাক্সারি ব্লেন্ডেড হুইস্কি’ ও ‘আইস ভদকা’ উল্লেখযোগ্য।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here