পূর্বধলায় ভারতীয় জিরাসহ চোরাকারবারি আটক

7

নেত্রকোনা সংবাদদাতা : শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

রোববার (৩ মে) ভোর ৫টা ২০ মিনিটে জারিয়া আনসার ক্যাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৬০০ কেজি। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৭৮ হাজার টাকা।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহীন মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here