Tuesday, May 19, 2026
spot_img
Home নেত্রকোণা মোহনগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

মোহনগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

12
media image
ছবি

অনলাইন ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে চুরি হওয়া প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও ৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের অভিযান টের পেয়ে চোর মালামাল ফেলে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে পৌর শহরের দৌলতপুর এলাকায় আব্দুল্লাহ আল মামুনের বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা স্বর্ণের কানের দুল, গলার হার, হাতের বালা, ডায়মন্ডের আংটিসহ প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় চোর।

এ ঘটনায় বৃহস্পতিবার মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে পুলিশ চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চুরি করা স্বর্ণালংকার ও নগদ টাকা ভুক্তভোগীর বাসার বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here