Home নেত্রকোণা নেত্রকোনায় ব্যবসায়ীর গুদাম থেকে ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোনায় ব্যবসায়ীর গুদাম থেকে ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

32
নেত্রকোনা জেলার মানচিত্র
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট চলছে। ফলে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত লাভের আশায় গুদামে ৪ হাজার ৩০০ লিটার ডিজেল মজুত করেছিলেন এক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর গুদাম থেকে এসব জ্বালানি জব্দ করেছেন প্রশাসনের লোকজন।

আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স নামের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এসব ডিজেল জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক রহমতউল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় বাসিন্দা ও জেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানিসংকটকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে আসছিলেন রহমতউল্লাহ। গোপনে সংগ্রহ করা এসব জ্বালানি মজুত করেছিলেন তাঁর গুদামের বেশ কয়েকটি ড্রামে।

সন্ধ্যায় সরকারি কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে রাখা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ওয়াহিদুজ্জামান বলেন, পেট্রোলিয়াম আইন, ২০১৬–এর ৬ (ক) লঙ্ঘনের অপরাধে ২০ (১) ধারামতে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। এ ছাড়া মজুত করা অবৈধ ৪ হাজার ৩০০ লিটার ডিজেল স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় নিয়ে কাছের ফিলিং স্টেশনে সর্বসাধারণের কাছে সরকারি রেটে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here