
ছবি
মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জে শনিবার বিকেল পৌনে ৫টায় শহরের কাচারী রোডস্থ সুফল পালের মনোহারী দোকানের কর্মচারী যুবরাজ (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্টুডিওপট্টির সুফল পালের পণ্যের গোদামে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

