Sunday, April 19, 2026
spot_img
Home নেত্রকোণা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার যুবক নিহত

12
media image
ছবি

নেত্রকোনা সংবাদদাতা : মালয়েশিয়ায় রাস্তায় গাড়িচাপায় নেত্রকোনার মোস্তফা বাবু (২৫) নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে সাইকেলে ঘুরতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহত মোস্তফা বাবু কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামের আব্দুল মালেক ও জোবেদা খাতুনের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় সাপ্তাহিক ছুটিতে সাইকেল নিয়ে রাস্তায় ঘুরছিলেন। হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুল মালেক গনমাধ্যমকে বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম গনমাধ্যমকে জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here