Sunday, April 19, 2026
spot_img
Home নেত্রকোণা ডেপুটি স্পিকারের এপিএস হলেন দুর্গাপুরের নজরুল

ডেপুটি স্পিকারের এপিএস হলেন দুর্গাপুরের নজরুল

11
media image
ছবি

দুর্গাপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃতী সন্তান মীর্জা সালমান আরশাদ নজরুল।

রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ নজরুলকে নিয়োগ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগপ্রাপ্ত মীর্জা সালমান আরশাদ নজরুল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার লেংগুড়া গ্রামের বাসিন্দা। তিনি মীর্জা আব্দুল জব্বারের পুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here