
ছবি
নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার পূর্বধলা ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ওই গ্রামের আহেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্গাপুরগামী একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি চালকসহ পালিয়ে গেছে। যানবাহন শনাক্ত ও ঘটনার কারণ বের করার জন্য পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

