Sunday, April 19, 2026
spot_img
Home নেত্রকোণা বারহাট্টায় বিএনপি নেতাকে জরিমানা

বারহাট্টায় বিএনপি নেতাকে জরিমানা

15
media image
ছবি

বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কংস নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি এলাকার কংস নদীর তীরে অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

অভিযান চলাকালে এক্সকাভেটর (বেকো) মেশিন দিয়ে নদীর পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার সময় আসমা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা ইউসুফ খান (মেম্বার)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান, ছোট কৈলাটি মৌজার গাংপাড়া এলাকায় নদীর পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে *বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ১৫(১) ধারা অনুযায়ী মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here