পূর্বধলার ইউএনও আনিছুর রহমান খান চট্টগ্রাম বিভাগে বদলি

15

নেত্রকোণার পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগে পদায়ন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে পূর্বধলা উপজেলা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের লক্ষ্যে সেখানে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. আনিছুর রহমান খান ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর জামালপুর জেলা থেকে বদলি হয়ে পূর্বধলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৩৬তম বিসিএসের এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতে সিলেটের হবিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কর্মস্থলে তিনি চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here