Sunday, March 15, 2026
spot_img
Home নেত্রকোণা ভাষা দিবসে নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শ্রদ্ধা নিবেদন

ভাষা দিবসে নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শ্রদ্ধা নিবেদন

12
media image
ছবি

অনলাইন ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পূর্বধলা উপজেলা শাখার ব্যানারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ায় কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে দলীয় ব্যানারসহ উপস্থিত হতে দেখা যায়নি। তবে রাতের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে দলের নামে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে পূর্বধলা সদরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। বিষয়টি নিয়ে উপস্থিত সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম গনমাধ্যমকে বলেন, পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা-কর্মী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here