Sunday, March 15, 2026
spot_img
Home নেত্রকোণা মোহনগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোহনগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

13
media image
ছবি

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ-এর সঞ্চালনায় আয়োজিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জামায়াত ইসলামের উপজেলা আমির মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেসুর রহমান আকন্দ, কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন এবং মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কলেজের ইভা আক্তার ও মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ইসলাম সাবা।

আলোচনা সভার পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটির অংশ হিসেবে ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here