Sunday, March 15, 2026
spot_img
Home নেত্রকোণা কেন্দুয়ায় রমজান উপলক্ষে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং সভা

কেন্দুয়ায় রমজান উপলক্ষে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং সভা

13
media image
ছবি

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাদত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম, বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, সাংবাদিক রুকন উদ্দিন এবং বাজার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা জানান, রমজানে বাজারে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সক্রিয় নজরদারি রাখা হবে। গ্যাস ও বিদ্যুৎ মূল্যের বিষয়েও নিয়মিত মনিটরিং চালানো হবে এবং যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here