Sunday, March 15, 2026
spot_img
Home নেত্রকোণা মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বসন্ত উৎসবের আয়োজন

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বসন্ত উৎসবের আয়োজন

15
media image
ছবি

মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে বসন্ত উৎসব পালিত হয়েছে।

উৎসবটি শুরু হয় আলোচনা সভার মাধ্যমে, সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম। সভার সঞ্চালনা করেন ডেন্টিস্ট নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অলক কান্তি তালুকদার, মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নেছা চাঁদনী, ডাঃ মাহবুবা আক্তার আঁখি, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, সিনিয়র স্টাফ নার্স নূরে ফারজানা, মনি আক্তার, কাজী মনিরা, শিল্পী রানী কর, রেহেনা আক্তার খানম, পরিসংখ্যানবিদ মুশফিকুর রহমান বকুল এবং সাদ্দাম হোসেন প্রমুখ।

সবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই বসন্ত উৎসব স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here