Sunday, March 15, 2026
spot_img
Home নেত্রকোণা কলমাকান্দায় শহীদ জুলাই যোদ্ধার পরিবারের জন্য বাড়ি নির্মাণের উদ্বোধন

কলমাকান্দায় শহীদ জুলাই যোদ্ধার পরিবারের জন্য বাড়ি নির্মাণের উদ্বোধন

11
media image
ছবি

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শহীদ জুলাই যোদ্ধা সোহাগ মিয়ার পরিবারের জন্য একটি নতুন ঘর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের বরখাপন গ্রামে নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।

বাংলাদেশ সরকার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ জুলাই যোদ্ধা সোহাগ মিয়ার পরিবারকে উপহার হিসেবে এই বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, শহীদ পরিবারের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাসুদুর রহমান বলেন, শহীদ জুলাই যোদ্ধারা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা কখনো শোধ হওয়ার নয়। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব এবং নৈতিক কর্তব্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এবং উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।

স্থানীয়রা জানান, এই ঘর নির্মাণের মাধ্যমে শহীদ সোহাগ মিয়ার পরিবার একটি নিরাপদ ও সম্মানজনক আবাসনের নিশ্চয়তা পাচ্ছে, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here