Sunday, March 15, 2026
spot_img
Home নেত্রকোণা আগামী নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে-বাবর

আগামী নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে-বাবর

12
media image
ছবি

মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-তাহেরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একাত্তরের তুলনা একাত্তরই, চব্বিশের তুলনা চব্বিশই। চব্বিশ আর একাত্তর এক নয়। আমরা একাত্তর এবং চব্বিশ দুইকেই সম্মান করি।

রোববার বিকেলে মোহনগঞ্জ আলী উছমান শিশু পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বাবর আরও বলেন, আমরা ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন করব। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করব। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি উপস্থিত জনতার কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। বাবরের বক্তব্যের শুরুতে তিনি বলেন, আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।

জনসভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের পরিচালনায় বক্তব্য রাখেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেত্রকোণা জেলা শাখার সভাপতি মুফতি মোঃ তাহের কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক সম্পাদক টিপু সুলতান, সাবেক সম্পাদক মিহির গোস্বামী, জমিয়ত নেতা মাওলানা আমীর আহমেদ, মাসুম আহমেদসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here