
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৩তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা পর্যায়ের আন্তঃউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলাম।
টুর্নামেন্টে নেত্রকোনা জেলার ১০টি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত দলগুলো অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিকাল সাড়ে ৪টায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এম. এস. দোহা, মো. কামরুল ইসলাম রতন, আবুল কাসেম আজাদ, হাফিজুর রহমান চয়ন, মাসুম আহমদসহ অন্যান্যরা।

