Saturday, June 6, 2026
spot_img
Home নেত্রকোণা কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

53
media image
ছবি

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দীনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল- ইসলাম চৌধুরী।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দুয়া যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দীন ভুঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মোঃ আফতাব উদ্দীনের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর অবসরজীবনে সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here