
মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) রাতে পরিচালিত অভিযানে উত্তর দৌলতপুর এলাকায় মোঃ দুলাল মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মদ উদ্ধার করা হয়।
একই অভিযানে স্টেশন রোড শাপলা আবাসিক হোটেলের সামনে থেকে মোঃ সোলাইমান (২৫) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
এছাড়া পুলিশের বিশেষ অভিযানে আরও গ্রেপ্তার করা হয় প্রতাব চন্দ্র সরকার, এবং ছানা রঞ্জন সরকার। তারা উভয়ই কুলপতাক এলাকার বাসিন্দা।
পাশাপাশি পুলিশ আইনে আটক করা হয় মোঃ আমিনুল ইসলাম (২৪)কে।অপরদিকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয় হৃদয় মিয়া (২৮) এবং রাকিব মিয়া (২১) কে।
মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক নেত্রকোণা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

