Sunday, November 30, 2025
spot_img
Home নেত্রকোণা কেন্দুয়ায় খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

কেন্দুয়ায় খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

2
media image
ছবি

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোণার কেন্দুয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কেন্দুয়া উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম জরিপ, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিনসহ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

উল্লেখ্য সর্বশেষ গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া । ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন । এরপরও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here