Sunday, March 15, 2026
spot_img
Home নেত্রকোণা কেন্দুয়ায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

কেন্দুয়ায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

34
media image
ছবি

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আরাধন ও শামসুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা ও দা–রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৪ থেকে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন- আরাধন (৪৫), মামুদা (৩৫), হেমেলা (৩৮),

নূরনাহার (৭০), শামসুল ইসলাম (৪৩), দ্বীন ইসলাম (৩৫), ছোটন ওরফে লিটন (৩৫)।

আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, চিকিৎসক ডা. মেহেরিন আক্তার সারোয়ার ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত আরাধনের ভগ্নিপতি হক মিয়া বলেন, আহত আরাধন ও হেমেলার অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য (২নং ওয়ার্ড) মো. নজরুল ইসলাম (আদর) জানান, চাচাতো ভাইদের মধ্যে জমি-জমা সংক্রান্ত পুরোনো বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। এতে উভয় পক্ষের প্রায় ৮–১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করলেও, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here