নেত্রকোনার মদনে তিয়শ্রী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিয়শ্রী ইউনিয়ন কমিটিরর পরিচিতি ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো: মোফাজ্জেল হোসেন এর সঞ্চালক ভারপ্রাপ্ত সভাপতি মো: শফিয়ন তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, শামছুল আলম লালু, সম্মানিত সদস্য মির্জা রমজান আলী, বিএনপির সহ- সভাপতি বকুল তালুকদার, মো: সেতারা চৌধুরী, আসাদুজ্জামান আজাদ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুসেফ ইয়ার খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম শিহাব প্রমূখ। পরিচিতি সভা শেষে বালালী বাঘমারা বাজারে দলীয় নেতাকর্মীরা দলীয় মিছিল করে।


