Wednesday, January 14, 2026
spot_img
Home অন্যান্য ধর্ম কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজার প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজার প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

27

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি প্রকৌশলী আল আমিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, উপজেলা জামায়াত ইসলামের আমীর সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ ।

সভায় বক্তারা সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন ।পাশাপাশি বক্তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন দুর্গাপূজাকে উৎসব মকর করতে যেকোনো ধরনের সহায়তার প্রদানের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার ভদ্র, সাধারণ সম্পাদক সজল সরকারসহ সুধীজন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here